top of page

নবম-দশম : পদার্থবিজ্ঞানের কৌশল



মৌলিক রাশি : সময়, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, দীপন তীব্রতা, ভর, পদার্থের পরিমাণ ও দৈর্ঘ্য।

কৌশল : দৈনিক ভোরের সময়ে তাপমাত্রার তারতম্য দেখতে পায়।

দৈনিক (দৈর্ঘ্য) ভোরের (ভর) সময়ে (সময়) তাপমাত্রার (তাপমাত্রা) তারতম্য (তড়িৎ প্রবাহ) দেখতে (দীপন তীব্রতা) পায় (পদার্থের পরিমাণ)।

ভেক্টর রাশি : ভরবেগ, বেগ, সরণ, বল, পৃষ্ঠটান, ত্বরণ, মন্দন, সান্দ্রতা, প্রাবল্য, ওজন, ভ্রামক (জড়তার ভ্রামক স্কেলার রাশি)।

সূত্র : ভবে সব প্রিয়তম ভাসে প্রবল ওজনে।

ভবে (ভরবেগ) সব (সরণ বল) প্রিয়তম (পৃষ্টটান ত্বরণ, মন্দন) ভাসে (ভ্রামক সান্দ্রতা) প্রবল ওজনে (প্রাবল্য ওজন)।

স্কেলার রাশি : দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, শক্তি, সময়, তাপমাত্রা, দূরত্ব, ক্ষমতা।

সূত্র : কাজলের শরীরের দৈব ক্ষমতা দুদিনে ভাসাল।

কাজলের (কাজ) শক্তি (শক্তি) ও দৈব ক্ষমতা (দৈর্ঘ্য ক্ষমতা) দু (দূরত্ব) দিনে (দ্রুত) ভা (ভর) সাল (সময়)

Kmh-1 একক থেকে ms-1 এককে রূপান্তর

কোনো বেগ Kmh-1 এককে দেওয়া থাকলে 0.278 দ্বারা গুণ করলে ms-1 এককে পাওয়া যাবে।

যেমন : বেগ, v = 72 kmh-1

= (72×0.278) = 20.016 ms-1 = 20ms-1

বিভবশক্তি ও গতিশক্তির শর্টকাট

ভূমি থেকে x উচ্চতায় বিভবশক্তি গতিশক্তির n গুণ হলে,

x = nh/n+1; এখানে h হলো সর্বোচ্চ উচ্চতা।

উদাহরণ : একটি ভবনের উচ্চতা ৭০স হলে, কত উচ্চতায় বিভবশক্তি গতিশক্তির 6 গুণ?

এখানে, n = 6

সর্বোচ্চ উচ্চতা, h = 70m

x = 6×70/6+1 = 420/7 = 60m

তাপমাত্রার সঙ্গে শব্দের বেগের পরিবর্তন নির্ণয়

q ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ = (332 + q × 0.6) ms-1

t K তাপমাত্রার শব্দের বেগ = [332 + (t - 273) × 0.6] ms-1

যেমন—

30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শব্দের বেগ = (332 + 30 × 0.6) ms-1

= 350ms-1

303K তাপমাত্রায় শব্দের বেগ = 332 + (t - 273) × 0.6 ms-1

= 332 + (303 - 273) × 0.6ms-1 = 350 ms-1



 
 
 

Comments


chotkur mor, QFR3+WP বোচাগঞ্জ উপজেলা,দিনাজপুর  Bangladesh

setabgonjpublic@gmail.com

Contact 

01813059326

20220430_032821_0000.png

Join the Community 

  • Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

Contact

bottom of page